সিদ্ধিরগঞ্জে যুবদল নেতা সজিবের হস্তক্ষেপে চাঁদাবাজ মুক্ত লেগুনা
- আপডেট সময় : ০৮:০৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / ৭৯

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড থেকে যাত্রাবাড়ী পর্যন্ত চলাচলকারী লেগুনা মালিকরা চালকদল নামক চাঁদাবাজদের কবল থেকে রেহাই পেয়েছে। নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলামের মান্নানের ছেলে জেলা যুবদলের সিনিয়র যুগ্নআহবায়ক খায়রুল ইসলাম সজিবের হস্তক্ষেপে বুধবার (২০ মে) বিকেল থেকে বন্ধ হয় চাঁদাবাজি।
লেগুলা মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান পরশ বলেন, গত দেড় মাস ধরে চালক দল নামক একটি ভূঁইফোর সংগঠনের নাম ভাঙিয়ে ওয়াসিম ও সাজু জোর করে লেগুনা মালিকদের কাছ থেকে চাঁদা আদায় করতো। নিরুপায় হয়ে আমরা লেগুনা মালিকরা নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানকে বিষয়টি জানাই। তখন তিনি জেলা যুবদলের সিনিয়র যুগ্নআহবায়ক খায়রুল ইসলাম সজিব ভাইকে দাীয়ত্ব দেন। পরে সজিব ভাইয়ের হস্তক্ষেপে চাঁদাবাজরা সরে যায়। ফলে বুধবার বিকেল থেকে বন্দ হয় চাঁদাবাজি।
এ বিষয়ে বুধবার বিকেলে শিমরাইল মোড়ে লেগুনা মালিকরা একত্র হয়ে গণমাধ্যমকর্মীদের বিষয়টি জানায়। এখন থেকে লেগুনা মালিক সমিতির লোকজন নিজ দায়িত্বে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করবে। কোন চাঁদাবাজি যেন না মালিক সমিতির নেতাদের সতর্ক থাকার নির্দেশনা রয়েছে বলে তারা জানায়।


























