সুলতানাবাদ ইউনিয়নে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম মামুন
- আপডেট সময় : ০৭:৩৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / ৫৮

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা বিএনপির সদস্য মো. জাহাঙ্গীর আলম মামুনকে ঘিরে ইউনিয়নজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের কারণে তিনি ইতোমধ্যে ইউনিয়নবাসীর কাছে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন বলে স্থানীয়দের অভিমত।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা এবং যুবসমাজকে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তার গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে।
ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা যায়, সম্ভাব্য নির্বাচনকে সামনে রেখে জাহাঙ্গীর আলম মামুন নিয়মিত গণসংযোগ, কুশল বিনিময় ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এতে সাধারণ মানুষের সঙ্গে তার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে। স্থানীয়দের অনেকেই মনে করছেন, যোগ্যতা, শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড ও রাজনৈতিক অভিজ্ঞতার কারণে তিনি চেয়ারম্যান পদে শক্ত অবস্থানে রয়েছেন।
স্থানীয় কয়েকজন ভোটার জানান, মামুন সব সময় মানুষের সুখ-দুঃখে পাশে থাকেন। যেকোনো সমস্যায় তাকে কাছে পাওয়া যায়। একজন শিক্ষিত ও ভদ্র মানুষ হিসেবে এলাকায় তার আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর রাজনীতির সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত থাকা এবং স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকার কারণে জাহাঙ্গীর আলম মামুনের অবস্থান দিন দিন আরও শক্তিশালী হচ্ছে।
এ বিষয়ে জাহাঙ্গীর আলম মামুন বলেন, আমি রাজনীতি করি মানুষের জন্য। সব সময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ইউনিয়নবাসী চাইলে তাদের সেবা করার আরও বড় সুযোগ নিতে চাই। একটি দুর্নীতিমুক্ত, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়াই আমার লক্ষ্য।
তিনি আরও বলেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. মো. জালাল উদ্দিন-এর নেতৃত্বে এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখে সুলতানাবাদ ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে পরিণত করতে চাই।

























