১০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

বাংলাদেশ থেকে চার খাতে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে কাতার

রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:০৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / ৬৯

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রতিদিনের নিউজ:

বাংলাদেশ থেকে ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডিং, এসি টেকনিশিয়ান ও প্লাবিং-এই চার খাতে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে কাতার। অন্যদিকে বাংলাদেশে কাতারের আরও কয়েকটি ভিসা সেন্টার অনুমোদন দেওয়ার অনুরোধ করেছে ঢাকা।

সোমবার,১৮ মে ঢাকায় সফরতর কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বৈঠক করেন। বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

এ সময় আরিফুল হক বলেন, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডিং, এসি টেকনিশিয়ান ও প্লাবিং-এই চার সেক্টর নিয়ে তারা কথা বলেছে। তারা অদক্ষ থেকে দক্ষ কর্মী নেওয়াতে জোর দিচ্ছে। আমরাও এ বিষয়ে তাদের উৎসাহিত করছি। আমরা দক্ষ কর্মী তৈরি করে পাঠাবো।

বৈঠকে উপস্থিত ছিলেন, প্রতিমন্ত্রী মো. নুরুল হক। তিনি জানান,বিএনপি সরকারের সঙ্গে মধ্যপ্রাচ্যের একটা ভালো সম্পর্ক ছিল। আজ দুই দেশের যৌথ মিটিং হয়েছে। সেখানে মূলত বাংলাদেশ থেকে আমাদের অগ্রাধিকার থাকে অধিক সংখ্যক লোক কীভাবে পাঠানো যায়। কাতারে ইমাম ও মুয়াজ্জিন যায়। মাঝখানে তাদের যাওয়াটা কমে গেছে। আমরা সংখ্যাটা বাড়ানোর অনুরোধ করেছি, তারা রাজি হয়েছে। তারা নতুন করে চারটি খাতে আমাদের একটা সুযোগ দেওয়ার কথা বলেছে। যেমন-প্লাবিং, ওয়েল্ডিং, এসি টেকনিশিয়ান ও ইলেকট্রিশিয়ান।

প্রতিমন্ত্রী বলেন, এ রকম আরও যে জায়গাগেুলোতে বাংলাদেশিদের সুযোগ করে দেওয়া যায় সেটা তাদের আমাদের প্রতি একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি আছে সেটা তারা ব্যক্ত করেছে।

বাংলাদেশে কাতারের একটি মাত্র ভিসা সেন্টার রয়েছে। এই সংখ্যা আরও বাড়ানোর অনুরোধ করেছে বাংলাদেশ। এ প্রসঙ্গে নুরুল হক বলেন, আমরা একটা বিষয় তাদের দৃষ্টিতে এনেছি। একটা কাতার ভিসা সেন্টার থাকায় আমাদের অনেক লোকজনের কষ্ট করতে হয়, দুই থেকে চারবার এখানে আসতে হয়। এটার আরও সংখ্যা বাড়ানোর কথা বলেছি; তারা আশ্বস্ত করেছে। আমাদের জায়গা থেকে আরও কয়েকটি অনুমোদন দেওয়ার জন্য বলেছি। সেটা নিয়ে দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের মিটিংয়ে আলাপ-আলোচনা হবে এবং কাতারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হবে।

এ প্রসঙ্গে মন্ত্রী আরিফুল হক বলেন, যাদের মাধ্যমে ভিসা প্রসেসিং হয় এটা বাংলাদেশের কোম্পানি। এরা যেন মানুষকে হয়রানি না করে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

বাংলাদেশ থেকে চার খাতে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে কাতার

আপডেট সময় : ০৩:০৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬