আমেরিকা প্রবাসী সোহেল পাটোয়ারীর সস্ত্রীক হজযাত্রা উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৪১:০২ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / ২০

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৯নং জহিরাবাদ ইউনিয়নের জয়পুর গ্রামের কৃতী সন্তান, আমেরিকা প্রবাসী মতলব সমিতির সভাপতি ও সাবেক ছাত্রনেতা নাজির উদ্দিন পাটোয়ারী সোহেলের সস্ত্রীক পবিত্র হজযাত্রা উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আগামী ১৮ মে তিনি স্ত্রীসহ পবিত্র হজ পালন করতে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবেন। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৫ মে) বাদ জুমা নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয় মসজিদে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নাজির উদ্দিন পাটোয়ারী সোহেল উপস্থিত সকলের কাছে আন্তরিক দোয়া কামনা করেন।
তিনি বলেন, মহান আল্লাহ যেন আমাকে ও আমার সহধর্মিণীকে সুস্থভাবে পবিত্র হজ পালন করার তৌফিক দান করেন এবং নিরাপদে দেশে ফিরিয়ে আনেন। একই সঙ্গে তিনি তাঁর প্রয়াত পিতা মরহুম আব্দুল মালেক মাস্টারের রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে বিশেষ দোয়া প্রার্থনা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন প্রবাসে অবস্থান করলেও নাজির উদ্দিন পাটোয়ারী সোহেল এলাকার উন্নয়ন, সামাজিক কর্মকাণ্ড ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে নিয়মিত সহযোগিতা করে যাচ্ছেন। প্রবাসে থেকেও এলাকার মানুষের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক বজায় রাখার মানসিকতার ভূয়সী প্রশংসা করেন তারা।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব। এ সময় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং বিশ্বের সকল হাজিদের নিরাপদ সফর ও সুন্দরভাবে হজ পালনের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত মুসল্লি ও এলাকাবাসী নাজির উদ্দিন পাটোয়ারী সোহেলের সফল হজ পালন ও সুস্থভাবে দেশে প্রত্যাবর্তনের জন্য শুভকামনা জানান।


























