১০:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সিরাজুল ইসলাম

রিপোর্টার
  • আপডেট সময় : ০২:২৮:৩২ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / ৫৮

Oplus_16908288

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা। বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

অনুমোদিত এডহক কমিটিতে বিদ্যালয়ের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. সিরাজুল ইসলাম। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক । এছাড়া শিক্ষক প্রতিনিধি সদস্য হিসেবে মোস্তাক আহমেদ এবং অভিভাবক প্রতিনিধি সদস্য হিসেবে মোহাম্মদ সামছুল হক মনোনীত হয়েছেন।

অফিস আদেশে উল্লেখ করা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ এর ৬৪(১০) ধারা অনুযায়ী এ এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। স্মারক ইস্যুর তারিখ থেকে আগামী ছয় মাস পর্যন্ত এ কমিটি কার্যকর থাকবে অথবা নিয়মিত কমিটি গঠিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবে।

নবনিযুক্ত সভাপতি মো. সিরাজুল ইসলাম বলেন, ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের মতো একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পেয়ে আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি ও চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডঃ মোঃ জালাল উদ্দিন এঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞ ও ধন্যবাদ জ্ঞাপন করছি। বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের আধুনিক ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো।

তিনি আরও বলেন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। একটি সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করে প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নেওয়াই হবে আমাদের মূল লক্ষ্য।

এদিকে নতুন এডহক কমিটি অনুমোদনের খবরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও মানসম্মত হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সিরাজুল ইসলাম

আপডেট সময় : ০২:২৮:৩২ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬