প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরকে অভ্যর্থনা জানালো বিএনপি নেতা সুমন মুন্সি
- আপডেট সময় : ০৪:০০:১২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- / ১০৩

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নারায়ণগঞ্জ হয়ে চাঁদপুর যাত্রাকে বিশাল শোডাউনের মাধ্যমে অভ্যর্থনা জানালেন জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও নাসিক ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক গোলাম মোস্তফা সুমন মুন্সি।
শনিবার (১৬ মে) সকাল ৭টার দিকে নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিকদল ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপি নেতাকর্মীরা সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ের একপাশে ব্যানার ফেস্টুনে সুসজ্জিত হয়ে অবস্থান করেন।
এসময়ে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. সেলিম মাহামুদ, নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের সাংগঠনিক সম্পাদক মো.আসাদুজ্জামান প্রধান মিন্টু, সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা মো. তানভীর রহমান রাব্বি, নারায়ণগঞ্জ মহানগর জিয়া সৈনিক দলের যুগ্ন-আহবায়ক, মো. আল-আমিন মাতাব্বর, নাসিক ১ নম্বর ওয়ার্ড জিয়া সৈনিক দলের সভাপতি মো. ওমর ফারুক জয় সিদ্ধিরগঞ্জ থানা জিয়া সৈনিক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, সাবেক ছাত্রদল নেতা মো. হোসেন মুন্সি, মো. লাক মিয়া, ইঞ্জিনিয়ার আবু সাঈদ, মো. নাজমুল হাসান, মো. সফিকুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।



























