০৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

শরীফ উল্লাহ হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু

রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৫২:২৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / ২৮

Oplus_16908288

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শরীফ উল্লাহ হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা সম্প্রতি তাকে এ দায়িত্ব প্রদান করে। দায়িত্ব পাওয়ার পর তিনি চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. জালাল উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জানা যায়, ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু অত্র শিক্ষা প্রতিষ্ঠানের একজন প্রাক্তন ছাত্র এবং প্রতিষ্ঠাতা ও দাতা পরিবারের উত্তরাধিকার সদস্য। তার পূর্বপুরুষরা এ অঞ্চলের শিক্ষা, সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

ঐতিহাসিক সূত্রে জানা যায়, বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম মনসুর আহমেদ সরকার, যিনি সাবেক ষাটনল ইউনিয়নের প্রেসিডেন্ট (চেয়ারম্যান) ছিলেন, তিনি ১৯৪৩ সালে ব্রিটিশ আমলে তার পিতার নামে শরীফ উল্লাহ হাই স্কুল প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে প্রতিষ্ঠানটি কলেজে উন্নীত হয়।

শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, শরীফ উল্লাহ পরিবার এলাকার উন্নয়নে অসামান্য ভূমিকা পালন করেছে। এই পরিবারের পক্ষ থেকে স্কুল-কলেজ, প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা, খেলার মাঠ, বাজার, কলেরা হাসপাতাল, দীঘি ও লঞ্চঘাটসহ বিভিন্ন জনহিতকর প্রতিষ্ঠানের জন্য প্রায় দেড়শ’ বিঘা সম্পত্তি দলিলমূলে দান করা হয়েছে বলে জানা গেছে।

প্রতিষ্ঠানটিকে কলেজে উন্নীত করার পেছনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পরিবারের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব দেলোয়ার হোসেন, যিনি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতিও ছিলেন।

এছাড়া এ পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক এয়ার ভাইস মার্শাল (অব.) মফিদুল ইসলাম, বাংলাদেশ নৌবাহিনীর উপ-প্রধান রিয়ার অ্যাডমিরাল মো. মুসা এবং শিক্ষা মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি তাসনিম বিনতে শেইখ। সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সামছুল হক এই পরিবারের জামাতা।

মহান মুক্তিযুদ্ধেও শরীফ উল্লাহ পরিবারের অবদান স্মরণীয়। ব্যারিস্টার টিপু নিজেও একটি শহীদ পরিবারের সদস্য। তার চার চাচা মহান স্বাধীনতা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। তাদের মধ্যে শহীদ বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শহীদ হন। এছাড়া বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার, জাহেদুল হক ও দেলোয়ার হোসেন দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

নবনিযুক্ত সভাপতি ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু বলেন, শরীফ উল্লাহ হাই স্কুল এন্ড কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি আমাদের পরিবারের আবেগ, ঐতিহ্য ও গৌরবের অংশ। এই প্রতিষ্ঠানের দায়িত্ব পেয়ে আমি সম্মানিত বোধ করছি।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটির শিক্ষার মান উন্নয়ন, আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু এবং শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সমাজের সকল শ্রেণি-পেশার সচেতন মানুষের সহযোগিতা কামনা করছি।

এদিকে তার এ মনোনয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে আনন্দের সৃষ্টি হয়েছে। তারা আশা করছেন, ব্যারিস্টার টিপুর নেতৃত্বে ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠান শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে নতুন উচ্চতায় পৌঁছাবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

শরীফ উল্লাহ হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু

আপডেট সময় : ০৪:৫২:২৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬