০৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

সিদ্ধিরগঞ্জে মাদক চাঁদাবাজী ও ভূমিদস্যুতার হাত থেকে রক্ষা পেতে শ্রমিক দল নেতার নেতৃত্বে মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:১৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / ৮৪

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

প্রাচ্যের ডান্ডিখ্যাত নারায়ণগঞ্জ জেলাকে মাদক, চাঁদাবাজী, ভূমিদস্যুতা ও অদৃশ্য শক্তির হাত থেকে রক্ষা করতে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন করেছে শ্রমিক দল নেতা এমরান হোসেন।

বুধবার (২০ মে) সকাল সাড়ে ১০ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় বাস স্ট্যান্ড এলাকায় নাসিক ৩নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক এমরান হোসেনের নেতৃত্বে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নারী-পুরুষসহ এলাকার সচেতন যুব সমাজ অংশগ্রহণ করে মাদক, চাঁদাবাজী ও ভূমিদস্যুতাসহ সামাজিক নানান অন্যায়ের বিরুদ্ধে সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে শ্রমিক দল নেতা এমরান হোসেন বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষণা করেছেন। মাদক ব্যবসায়ী এবং চাঁদাবাজরা দেশ এবং জাতির শত্রু। যারা মাদক ব্যবসা করে তারা মাদকের বিনিময়ে বিদেশে বাংলাদেশী অর্থ এবং পন্য পাচার করে, এতে এ দেশের রাজস্বের ক্ষতি হয় এবং যুব সমাজ ধ্বংস হয়। প্রধানমন্ত্রী সবাইকে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ার কথা বললেও আমাদের সিদ্ধিরগঞ্জে বিএনপির কিছু নেতাকর্মীদের আভ্যন্তরিণ কোন্দলের কারণে আমি ডিসি অফিস, এসপি অফিস এবং ওসি মহোদয় এবং এমপি সহ সকলের কাছে মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য অবগত করেছি। এছাড়াও আমি অবস্থান কর্মসূচি এবং অনশন করেছি কিন্তু এতে কোন কাজ হয়নি। কারণ বিএনপির দুইটি গ্রুপ তারা আওয়ামীলীগের দোসরদের সাথে নিয়ে বিএনপির এক গ্রুপ আরেক গ্রুপকে চাঁদাবাজ এবং মাদক ব্যবসায়ী বানাচ্ছে। সরকার মাদক নির্মূলের কথা বললেও তারা সেটা না করে বিএনপি নির্মূল করছে। প্রশাসন কাউকে গ্রেফতার করতে গেলে বিএনপি নেতারা তাদেরকে চোখ রাঙানি দেয়। এতে করে মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজরা সুযোগ পায়। তাই অনতিবিলম্বে মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হস্তে ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানান শ্রমিক দলের এই নেতা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

সিদ্ধিরগঞ্জে মাদক চাঁদাবাজী ও ভূমিদস্যুতার হাত থেকে রক্ষা পেতে শ্রমিক দল নেতার নেতৃত্বে মানববন্ধন

আপডেট সময় : ০৫:১৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬