মতলব উত্তরে মাসিক আইন-শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:৪০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / ৫২

মতলব (চাঁদপুর) প্রতিনিধি :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা উপজেলা পরিষদের মে মাসের মাসিক আইন-শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফয়সাল মোহাম্মদ আলী, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, এখলাসপুর ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না এবং জহিরাবাদ ইউপি চেয়ারম্যান সেলিম গাজীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে গবাদিপশুর হাট না বসানো, কোরবানির পশুর স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা, ঈদে কালিপুর-মেঘনা নদীতে ট্রলারে যাত্রীদের নির্বিঘ্ন পারাপারের ব্যবস্থা গ্রহণ, কুকুর ও সাপের কামড়ের ভ্যাকসিন পর্যাপ্ত মজুদ রাখা, সরকারি ব্যবস্থাপনায় মেঘনা নদী ড্রেজিং করে বালু উত্তোলন, মাদক নির্মূল অভিযান জোরদার, সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা ড্রেজিং পাইপ উচ্ছেদ এবং কৃষিজমি রক্ষাসহ নানা সমস্যা তুলে ধরেন।
এসময় এসব সমস্যা সমাধানে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, নৌপুলিশ ও কোস্টগার্ডের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান বক্তারা। পাশাপাশি জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে আরও সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।


























