০৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

কচুয়ায় কৃষি সমৃদ্ধি অর্জনে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:১৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • / ২৪

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

​মোঃ রাছেল :

​চাঁদপুরের কচুয়ায় কৃষি সমৃদ্ধি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​বৃহস্পতিবার সকালে (২৩ এপ্রিল) কচুয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি অফিসের আয়োজনে সভায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তপু আহমেদ এর

সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আবু তাহের।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা প্রশিক্ষণ কর্মকর্তা সাইফুল ইসলাম, কচুয়া উত্তর বিএনপির সাধারন সম্পাদক ইউছুফ মিয়াজী, উপজেলা কৃষক দলের সভাপতি মিজানুর রহমান, কচুয়া উপজেলা ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রনি।

​অনুষ্ঠানে বক্তারা কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সাথে পরিচিত করা, পুষ্টিমান নিশ্চিত করা এবং কৃষি উদ্যোক্তা তৈরির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে কীভাবে কৃষি উৎপাদন বাড়ানো যায়, সে বিষয়ে কৃষকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

​এসময় উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক মো: এমদাদ উল্যাহ, কচুয়া পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক রইজ উদ্দিন সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় কৃষি উদ্যোক্তা এবং ‘পার্টনার ফিল্ড স্কুল’-এর প্রশিক্ষণার্থী কৃষকরা উপস্থিত ছিলেন।

বিশ্বব্যাংক ও ইফাদ (IFAD)-এর সহযোগিতায় বাস্তবায়িত এই প্রকল্পটি স্থানীয় কৃষকদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

কচুয়ায় কৃষি সমৃদ্ধি অর্জনে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:১৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬