০৩:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম:
সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা রওশন আলীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল
রিপোর্টার
- আপডেট সময় : ০২:১৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
- / ৭৬

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সহ-সভাপতি রওশন আলীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া ক্যানালপাড়স্থ চেয়ারম্যান বাড়ী চৌরাস্তা ব্রীজ সংলগ্নে এ ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, মফিজুল হক, শুক্কুর আলী, সাহেদ আলী, মোহাম্মদ রোমান, মহিদুল ইসলাম, মোহাম্মদ সেলিমসহ আরো অনেকে।
এসময় বিএনপি নেতা রওশন আলীর মৃত বাবা,মার রুহের মাগফেরাত কামনা ও সহধর্মিণীর সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।



























