জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে চাটখিলে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:১০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- / ২৩

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে চাটখিলে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান মহাখালীর আয়োজনে অনুষ্ঠানটি বাস্তবায়ন করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। পুষ্টি সপ্তাহ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে চাটখিল পৌর শহরে একটি র্যালি বের হয়। র্যালিতে নেতৃত্ব দেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শহীদুল আহমেদ নয়ন, স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার, নার্স, সাংবাদিক ও স্বাস্থ্য কর্মীসহ বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ।
র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ডাঃ শহীদুল আহমেদ নয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপিকা ডাঃ তিথি আজিজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শাহাদাত হোসেন, এস এই মোহাম্মদ অহিদুল্লাহ, চাটখিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাঃ প্রান্ত কুমার পাল।
প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন আমাদের আগামী প্রজন্মের প্রাত্যহিক জীবনে পুষ্টির সুষম বিন্যাসের মাধ্যমে সুস্থ সবল এবং স্বাভাবিক নতুন প্রজন্ম গড়ে উঠবে, এ বিষয়ে প্রশাসন ও সরকার কাজ করছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ শহীদুল আহমেদ নয়ন পুষ্টি সপ্তাহ উপলক্ষে আগামী এক সপ্তাহের বিভিন্ন কর্মসূচী উপস্থাপন করেন।
চাটখিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত আর বক্তব্যে বলেন, শিশু জন্মের পর থেকে প্রত্যেক মাকে সন্তানের পুষ্টির বিষয়ে সচেতন করতে হবে, পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্কুল-কলেজ মাদরাসার সামনে অপুষ্টিকর এবং অস্বাস্থ্যকর কোন খাদ্যদ্রব্য যেন বিক্রি না হয় সে বিষয়ে প্রশাসনের মাধ্যমে নজরদারি রাখার অনুরোধ জানান।


























