মতলবে মাদক মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার
- আপডেট সময় : ০৭:০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- / ২৬

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মাদক ব্যবসায়ী ৯ মামলার আসামী আকতার গাজী (৫৩) ও তার ছেলে অনিক গাজীকে (২২) ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২২ এপ্রিলে) রাত ১১টার দিকে উপজেলার টিএনটি এলাকা থেকে এসআই জীবন চৌধুরী সঙ্গীও ফোর্স নিয়ে আকতার গাজীর নিজস্ব ভবনের তৃতীয় তলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ বাবা ও ছেলেকে নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার করে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী আক্তার গাজী দীর্ঘদিন যাবত এলাকার যুবক ও কিশোকে ধ্বংসকারী ইয়াবার ব্যবসা করে আসছিল। ইতিমধ্যে সে আরো ৫বার গ্রেপ্তার হয়েছিল। তার বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় আরো ৮টি মাদক মামলা ও একটি নারী নির্যাতন মামলা রয়েছে। ২০২৫ সালে সে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক হলে ভ্রাম্যমান আদালত তাকে এক বছরের সাজা দেয়। অপরদিকে তার ছেলে অনিক গাজীর বিরুদ্ধে মাদক ও নেশা সেবনের অভিযোগ রয়েছে। স্ত্রীকে মারধর নির্যাতনের মামলাও রয়েছে অনিক গাজীর বিরুদ্ধে।
স্থানীয়রা জানায়, এলাকার যুবক ও কিশোরদের মাদক থেকে রক্ষা করতে মাদক ব্যবসায়ী আক্তার গাজী বিরুদ্ধে এলাকাবাসী উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেছে। তার বিরুদ্ধে বহু মামলাও রয়েছে থানায়। কিন্তু সে গ্রেপ্তারের পর কয়েকদিন কারাগারে থেকে জামিনে বের হয়ে সেই একইভাবে মাদক কারবারিতে লিপ্ত থাকে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আক্তার গাজী ও তার ছেলে অনিক গাজীকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।বৃহস্পতিবার(২৩ এপ্রিল) তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।


























