০২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
শিরোনাম:
পূবাইলে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ওষুধ বিতরণ
রিপোর্টার
- আপডেট সময় : ০২:১৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
- / ১৬৯

রবিউল আলম:
গাজীপুর মহানগরীর পূবাইলে পল্লী মঙ্গল কর্মসূচীর আওতায় প্রায় ৪০০ জন সেবাভোগীর মাঝে দিনভর ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ফ্রি ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে নগরীর পূবাইলের ৪০ নং ওয়ার্ড সিংগারাটেক এলাকায় পল্লী মঙ্গল পিএমকে এর কার্যালয়ে এ মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়,
এ সময় ৪ জন এমবিবিএস ডাক্তার রোগীদের চক্ষু মেডেসিন, চর্ম, এলার্জি ও গর্ভবতী মহিলাদের ফ্রি চিকিৎসা প্রদান করেন, এ সময় সেবাপ্রার্থীরা পিএমকে এর এই মহৎ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন, সেবা পেয়ে খুশি নারী ও শিশুরা ।
এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরীর মিরের বাজার এরিয়ার পোগ্রাম ম্যানেজার রাকিবুল ইসলাম ও কুদাব সিংগারা টেক ব্রাঞ্চ ম্যানেজার মো : শাহাদাৎ হোসেন।


























