মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবে শোকসভা ও দোয়া
- আপডেট সময় : ০৭:২২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
- / ৩৭

মতলব উত্তর প্রতিনিধি:
মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আরাফাত আল-আমিনের ৯ মাস বয়সী কন্যা ফাইজা বিন জারা এবং দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন মোল্লার বড় ভাই মো. মানিক মোল্লার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসক্লাবের সকল সদস্য।
মঙ্গলবার (২১ এপ্রিল) এশার নামাজের পর মরহুমদের রূহের মাগফিরাত কামনায় মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব কার্যালয়ে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি মো. ফারুক হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি রাকিবুল ইসলাম সোহাগ, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন বাদশা, সহ-সভাপতি আতিকুর রহমান দুলাল ও ইসমাইল খান টিটু, সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমেদ তুহিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম আলামিন, সাবেক সাধারণ সম্পাদক গোলাম নবী খোকন এবং সাবেক সদস্য সচিব মমিনুল ইসলামসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক ও মাওলানা শামীমুল ইসলাম।


























