০৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

কচুয়ায় হেফাজতে ইসলামের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:৪৬:০০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / ৬১

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মোঃ রাছেল:

​চাঁদপুরের কচুয়ায় হেফাজতে ইসলাম বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) পৌরসভাস্থ ‘ক্যাফে শাহী দস্তরখানা’য় এই আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ। তিনি তাঁর বক্তব্যে সংগঠনের আদর্শ ও বর্তমান প্রেক্ষাপটে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব তুলে ধরেন।

​হেফাজতে ইসলাম উপজেলা শাখার সহ-সভাপতি মুফতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং পৌর শাখার সভাপতি রিয়াসুল হক মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ​মুফতি মাহবুবুর রহমান সেক্রেটারি, চাঁদপুর জেলা শাখা, ​হাফেজ আব্দুর রশিদ প্রচার সম্পাদক, চাঁদপুর জেলা শাখা , ​মুফতি শাহজালাল ইব্রাহিমী সেক্রেটারি, কচুয়া উপজেলা শাখা।

এ সময় উপজেলা বিএনপি’র আহ্বায়ক হুমায়ুন কবির প্রধান, প্রধান সমন্বয়ক শাহজালাল প্রধান, পৌরসভা বিএনপির আহবায়ক হাবিব উল্লাহ হাবিব, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নওশের আলম , পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার,বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বিএনপি নেতা হাজী তরিকুল ইসলাম,পৌরসভা ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম শরীফ সহ স্থানীয় ওলামায়ে কেরাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

কচুয়ায় হেফাজতে ইসলামের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৪৬:০০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬