০৬:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

মতলব উত্তরে ছাত্রনেতা জিএম মানিকের পিতার ইন্তেকাল

রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:৪১:৫৬ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / ৫৯

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রামপুর গ্রামের বাসিন্দা মরহুম নবীর হোসেন বেপারী (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি জিএম মানিকের শ্রদ্ধেয় পিতা। শনিবার (৭ মার্চ) সকাল ৮টায় মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে (জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী খোদেজা বেগম, ৬ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার বাদ আছর চরকালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজা নামাজে গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন। এ সময় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

মতলব উত্তরে ছাত্রনেতা জিএম মানিকের পিতার ইন্তেকাল

আপডেট সময় : ০৭:৪১:৫৬ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬