বিকেএমইএ সভাপতিকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি অবরুদ্ধ
- আপডেট সময় : ০৮:৩৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
- / ৬৮

প্রতিদিনের নিউজ :
নারায়ণগঞ্জের ফতুল্লা শিল্পাঞ্চল বিসিকে একটি ইফতার অনুষ্ঠানে বিকেএমইএ সভাপতি মো. হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে অবরুদ্ধ করে রাখা হয়েছে।
মঙ্গলবার,৩ মার্চ সন্ধ্যায় বিসিক ভবনে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশাজীবী ফোরামের আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
অনুষ্ঠানটিতে সংসদ সদস্য আব্দুল্লাহ আল-আমিন ও বিকেএমইএ সভাপতি মো. হাতেম অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন। আমন্ত্রিত অতিথিরা মঞ্চে আসন গ্রহণ করলেও আব্দুল্লাহ আল আমিন মঞ্চের পাশে অন্যান্যদের সাথে বসে।
এ সময় তাকে বক্তব্য দিতে আমন্ত্রণ জানালে আব্দুল্লাহ আল আমিন বলেন, আমি মঞ্চে বসতে পারছি না। মঞ্চে ফ্যাসিস্টদের দোসররা থাকার কারণে আমি মঞ্চে বসতে পারছি না। আমি আপনাদের সম্মানে এখানে এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন।
এ কথা বসার সাথে সাথে মো. হাতেম আসন ছেড়ে উঠে দাঁড়ান। এ সময় সেখানে উপস্থিত তার অনুসারিরা ইফতার ভ্যানু ত্যাগ করতে শুরু করে। এর এক পর্যায়ে হট্টগোল সৃষ্টি হয় এবং হাতেম অনুসারীরা আব্দুল্লাহ আল আমিনকে ঘেরাও করে বিক্ষোভ শুরু করে।
এ বিষয়ে জানতে চাইলে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান বলেন, অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।



























