০৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

রহিমা শরীফ মায়ার মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির শোক

রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:১৪:৩২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / ৭৭

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রতিদিনের নিউজ :

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য রহিমা শরীফ মায়ার মাতা সুফিয়া কামাল (৭০) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (১ মার্চ) ভোর আনুমানিক ৬টায় শহরের মাজদাইর নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

রবিবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় অধ্যাপক মামুন মাহমুদ বলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য রহিমা শরীফ মায়ার মাতা দীর্ঘদিন অসুস্থ থাকার পর চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন এ সংবাদে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

মরহুমা একজন স্নেহশীলা, ধর্মপরায়ণ ও মহীয়সী নারী ছিলেন। তাঁর সন্তান এবং পরিবারের অন্যান্য সদস্যদের প্রেরণার উৎস ছিলেন। তাঁর ইন্তেকালে পরিবার-পরিজন ও স্বজনদের মাঝে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

আমি নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং মহান আল্লাহ তাআলার দরবারে মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকাহত পরিবারকে এ শোক সহ্য করার তৌফিক দান করুন আমিন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

রহিমা শরীফ মায়ার মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির শোক

আপডেট সময় : ০৯:১৪:৩২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬