০৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

কচুয়ায় মটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ: আটক-২

রিপোর্টার
  • আপডেট সময় : ১০:৫৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৮৩

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মো. রাছেল :

চাঁদপুরের কচুয়ায় মাছের প্রজেক্টের পানির মটর চুরির অভিযোগে সাকির হোসেন (৪০) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ৯ টার দিকে উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের দোয়াটি উঁচু ব্রিজের দক্ষিণ পাশের একটি মাছের প্রজেক্টে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে ১০ জনকে বিবাদী করে কচুয়া থানায় একটি লিখিত এজহার দায়ের করেন।

নিহত সাকির হোসেন ওই উপজেলার দোয়াটি গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। এই ঘটনায় জড়িত সন্দেহে মাছের প্রজেক্টের মালিকসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দোয়াটি গ্রামের বিকাশ নামের এক ব্যক্তির মাছের প্রজেক্ট থেকে পানির মটর চুরির অভিযোগে সাকির হোসেনকে আটক করে স্থানীয়রা। এরপর প্রায় ৩০ থেকে ৩৫ জন ব্যক্তি উত্তেজিত হয়ে তাকে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ওই প্রজেক্টেই ফেলে রেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা সাকিরকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের দাবি, সাকির হোসেনকে চুরির অপবাদ দিয়ে পূর্বপরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। তারা এই নৃশংস ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, “ঘটনার খবর পাওয়া মাত্রই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ মাছের প্রজেক্টের মালিক বিকাশসহ দুইজনকে আটক করেছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

কচুয়ায় মটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ: আটক-২

আপডেট সময় : ১০:৫৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬