০৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সিদ্ধিরগঞ্জে গণসংযোগ বটগাছ প্রতীকের নান্নু মুন্সীকে নিয়ে ভোট চাইলেন মধুপুর পীর

রিপোর্টার
  • আপডেট সময় : ১০:৩৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১০১

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মনোনীত বটগাছ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সীর গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের গোদনাইল বার্মাস্ট্যান্ড এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুপুর পীর আল্লামা আব্দুল হামিদ। এ সময় তিনি বাংলাদেশ খেলাফত আন্দোলনের মনোনীত প্রার্থী আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সীকে বটগাছ প্রতীকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করার জন্য আহ্বান জানিয়ে গণসংযোগ ও প্রচারণা চালান।

এরআগে গোদনাইল বার্মাস্ট্যান্ড এালাকায় এক নির্বাচনী সভায় মধুপুর পীর আল্লামা আব্দুল হামিদ তার বক্তব্যে বলেন, যারাই ক্ষমতায় গিয়ে জুলুম করেছে তাদেরই পতন হয়েছে। আপনারা অন্যায়কারী জুলুম কারীদের ভোট দিবেন না। আপনারা ইসলামের পক্ষে ভোট দিবেন। বটগাছ প্রতীকে ভোট দেওয়া হলে হাফিজি হুজুরকে ভোট দেয়া হবে। নান্নু মুন্সী যদি এ আসন থেকে নির্বাচিত হয়, তাহলে এ অঞ্চলে শান্তির হাওয়া বইবে।

যুব নেতা হাসানুজ্জামান ইছার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মজিবুর রহমান হামিদী, জহিরুল ইসলাম রনি মুন্সি, জাহির উদ্দিন রুম্মন দেওয়ান, মাওলানা সাইফুল্লা কাসেমী ও হাফেজ ইকবাল হোসেন প্রমূখ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

সিদ্ধিরগঞ্জে গণসংযোগ বটগাছ প্রতীকের নান্নু মুন্সীকে নিয়ে ভোট চাইলেন মধুপুর পীর

আপডেট সময় : ১০:৩৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬