১০:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বাগমারার বাসুপাড়ায় জামায়াত প্রার্থী ডা.আব্দুল বারীর গণসংযোগ ও পথসভা

রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:৪৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৮৩

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাগমারা প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ডাঃ আব্দুল বারীর নির্বাচনী প্রচারণা দিন দিন বেগবান হচ্ছে।

সোমবার বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে পথসভা ও ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত ডা. আব্দুল বারী দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ইউনিয়নের গ্রাম ও বাজার এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। অনেক ভোটার স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি তাদের সমর্থনের কথা জানান।

পথসভাগুলোতে ডা.আব্দুল বারী বলেন, দেশ ও মানুষের কল্যাণে সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব প্রয়োজন। বাগমারার উন্নয়ন, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে আমি আপনাদের দোয়া ও সমর্থন চাই।

তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও নৈতিক সমাজ গঠনে অগ্রাধিকার দেওয়া হবে।

গণসংযোগ ও পথসভায় জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পুরো কর্মসূচি জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

স্থানীয়রা জানান, শান্ত, ভদ্র ও শিক্ষিত প্রার্থী হিসেবে ডা.আব্দুল বারী এলাকায় ইতোমধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। আগামী দিনে দাঁড়িপাল্লার পক্ষে আরও জোরালো জনসমর্থন তৈরি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

বাগমারার বাসুপাড়ায় জামায়াত প্রার্থী ডা.আব্দুল বারীর গণসংযোগ ও পথসভা

আপডেট সময় : ০৮:৪৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬