১০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান সাবেক মন্ত্রীপুত্র তানভীর হুদার

রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:৪৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৭০

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইনি প্রক্রিয়ায় আর না গিয়ে নিজের স্বতন্ত্র প্রার্থীতা প্রত্যাহার করে, দলীয় সংহতি বজায় রাখা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই বেগবান করতে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন সাবেক মন্ত্রী নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।

সোমবার (২ফেব্রুয়ারি) মতলব উত্তরের বাগানবাড়ি ইউনিয়নের খন্দকারকান্দি মাদ্রাসা মাঠে সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।

তিনি আরও বলেন, দলের মধ্যে নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা থাকবে। কিন্তু আমরা কোন প্রতিহিংসায় বিশ্বাস করি না। ধানের শীষ তারেক রহমানের প্রতীক আমরা সকলে মিলেমিশে ধানের শীষকে সর্বোচ্চ ভোট দিয়ে জয়যুক্ত করব।

​তিনি আরও বলেন, আমার পিতা সারাজীবন এ অঞ্চলের মানুষের সেবা করেছেন এবং ধানের শীষের পতাকাতলে থেকেছেন। সেই আদর্শকে সমুন্নত রাখতেই আমি স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। এখন থেকে আমি এবং আমার সকল সমর্থক ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে মাঠে সক্রিয় থাকব।

সংবাদ সম্মেলনে তানভীর হুদা তার অনুসারী ও সাধারণ ভোটারদের উদ্দেশ্যে আবেগঘন বক্তব্যে বলেন, ব্যক্তিগত মান-অভিমান ভুলে গিয়ে আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত গণতন্ত্র প্রতিষ্ঠা করা। আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন।
এ সময়ে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান সাবেক মন্ত্রীপুত্র তানভীর হুদার

আপডেট সময় : ০৭:৪৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬