১০:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

চাঁদপুর-২ আসনে ধানের শীষ বিজয়ের লক্ষ্যে কাজ করতে ছাত্রদলের মতবিনিময় সভা

রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:২২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৫৯

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুর-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন পক্ষে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশ মোতাবেক মতলব উত্তর-দক্ষিণ ছাত্রদলের আয়োজনে নির্বাচনী প্রচার প্রচারণা ও করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

রবিবারে,১ ফেব্রুয়ারী রাতে মতলব উত্তর-দক্ষিণ ছাত্রদলের আয়োজনে নির্বাচনী প্রচার প্রচারণা ও করণীয় বিষয়ক মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী ড. মো.জালাল উদ্দিন।

বক্তব্যে ড. মো. জালাল উদ্দিন বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের পরে আমরা মুক্ত হয়ে পেরেছি। এই আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীরা রক্ত না দিলে আমরা মুক্ত হতে পারতাম না। তাদের রক্তের বিনিময়ে আজ আমরা মুক্ত। বাংলাদেশে রাজনীতিতে ছাত্রদলের যে অবদান তা অবিস্মরনীয় হয়ে থাকবে। ছাত্রদল মানেই লড়াই সংগ্রামের দল। এই লড়াই সংগ্রাম এখনো শেষ হয়ে যায়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত চালিয়ে যেতে হবে। একটি দল জান্নাতে টিকিট বিক্রি করে ভোট চাইছে। যা ইসলাম বিরোধী কর্মকান্ড। তাই সবাইকে সতর্ক থাকতে হবে, এবং ভোট দিয়ে ভোট রক্ষা করতে হবে।

মতলব উত্তর ছাত্রদলের আহবায়ক নুরুল হুদা ফয়েজীর সভাপতিত্বে ও সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সহ-সাধারন সম্পাদক জুবাইদা ইসলাম জেরিনসহ অন্যান্যরা। এছাড়াও মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা, পৌর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা মতামত প্রকাশ করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

চাঁদপুর-২ আসনে ধানের শীষ বিজয়ের লক্ষ্যে কাজ করতে ছাত্রদলের মতবিনিময় সভা

আপডেট সময় : ০৩:২২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬