যতদিন বেচে থাকব ততদিন যেন দেশে ও মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি : গিয়াসউদ্দিন
- আপডেট সময় : ১০:৩১:৩৫ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৬৪

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, আমি আপনাদের পাশে আছি থাকব, আমার জন্ম এই এলাকায় আমি আল্লাহর কাছে কামনা করি মৃত্যু যেন এই এলাকায় হয়। যতদিন বেচে থাকব ততদিন যেন দেশের কল্যাণে, দেশের মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি।
রবিবার (১ ফেব্রুয়ারী) বিকালে সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, যেই মানুষ যেখানে যতোটুক সময়ের জন্য থাকে ঐ,জায়গার জন্য তার দরদ হয়, মানুষের প্রতি ভালোবাসা হয়, আপনারা যারা বিভিন্ন জেলা থেকে এখানে এসে নতুন বসতি স্থাপন করেছেন নিশ্চয় আজকে আপনারা এইখানে বসবাস করার কারনে এই এলাকা ও এলাকার মানুষকে নিশ্চয় ভালোসাবেন।
আমিত এই মাটির এবং এই এলাকার সন্তান, এই মাটিতে জন্ম, এই মাটির আলো বাতাসে বড় হয়েছি, ছাত্র জীবন থেকে মানুষের সেবা এবং কাজ করে যাচ্ছি, আজকে আপনাদের বিবেকের কাছে আমি একটা দাবি করে যাব, যেই সিদ্ধিরগঞ্জের মানুষ আমাকে ছাত্র জীবনে দুই বার চেয়ারম্যান করেছে, একবার চেয়ারম্যান করার পর যদি আমি খারাপ কোন কাজ করতাম দ্বিতীয়বার কি আমাকে চেয়ারম্যার করতেন? আমি যদি দ্বিতীয়বার চেয়ারম্যান হয়ে খারাপ করতাম তহলে কি ফতুল্লা থানা ডেভেলপমেন্ট কমিটির নির্বাচিত চেয়ারম্যান আমাকে বানাতেন? ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হওয়ার পরে যদি খারাপ কিছু করতাম তহালে কি দেশের সর্ববৃহৎতম উপজেলা নারায়ণগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান বানাতেন? আমি যদি চেয়ারম্যান হয়ে কোন খারাপ কাজ করতাম তাহলে কি আমাকে এমি নির্বাচিত করতেন?।
গিয়াসউদ্দিন আরো বলেন, আমি সব সময় চেষ্টা করেছি সততা এবং নিষ্ঠার সাথে কাজ করার জন্য, মানুষের সেবা করার জন্য, এলাকার উন্নয়ন করার জন্য। এরজন্য এলাকার মানুষ আমাকে বারবার ভোট দিয়ে আজকে আমাকে এই অবস্থা এনেছে, মহান আল্লাহ আমার সহায় আর এলাকার মানুষের আমার প্রতি আস্থা, বিশ^াস, ভালোবাসা, স্নেহ মায়া মমতার কারনে আজকে আমি এই অবস্থা আছি।
এই এলাকার মানুষের দীর্ঘ দিনের একটা আশা এই এলাকায় একটা কবসস্থান করার আমি আমার বাবা,মার নামে প্রতিষ্ঠিত এম,এ,হাসেম ইয়াতুননেছা ফাউন্ডেশনের মাধ্যমে জমি কিনে কবরস্থান করে দিব ইনশাআল্লাহ।
আমি যদি নির্বাচিত হয় প্রত্যাকটা এলাকায় মুরুব্বী এবং যারা ভালো মানুষ তাদের সম্মান বৃদ্ধি করার জন্য কাজ করব, আমি সমাজিক ন্যায় বিচার যাতে প্রতিষ্ঠিত হয় তার জন্য আমার কাজ করব।
আদমজী এমডব্লিউ উচ্চ বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক আব্দুল জলিল মাষ্টারের সভাপতিত্বে, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন ও দপ্তর সম্পাদক ডাঃ মাসুদ করিমের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, সাদিপুর হাই স্কুলের প্রধান শিক্ষকতোবারক হোসেন, মুক্তিযোদ্ধা হযরত আলী, আব্দুল আজিজ, সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সাবেক আহ্বায়ক তৈয়ম হোসেন, কাজী শাকিল, সুজন মিয়া, শরিফুল ইসলাম, হেনা সরদার, আসলাম, সাহেদ, ইমন ভূঁইয়া, তামিম, ইয়াছিন, রনি,পরান, ফরহাদসহ আরো অনেকে।



























