সিদ্ধিরগঞ্জে হাতপাখা প্রার্থী গোলাম মসীহ্ সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
- আপডেট সময় : ০৬:১৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
- / ৯৩

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকের মনোনীত পদপ্রার্থী সাবেক রাষ্টদূত গোলাম মসীহ্ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
রোববার (১ ফেব্রুয়ারী) দুপুরে সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড তাজ মহল চাইনিজ রেষ্টুরেন্টে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
হাতপাখা প্রতীকের প্রার্থী সাবেক রাষ্টদূত গোলাম মসীহ্ মতবিনিময় সভায় আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করলে দিনের পক্ষে ও মানুষের পক্ষে কাজ করার আশ্বাস দেন।
তার বেশ কয়েকটি পরিকল্পনার কথা তিনি সাংবাদিকদের জানান। পরিকল্পনার মধ্যে রয়েছে চাদাবাজি, মাদক, কিশোরগ্যাং, সরকারী দপ্তরে দূর্নীতি বন্ধ করা, বেকারত্ব দূর করে কর্মসংস্থান সৃষ্টি করা, শিক্ষা ও স্বাস্থ্যের মানোন্নয়ন, নারী ও শিশু নিরাপত্তা ও কল্যান নিশ্চিতকরণ, প্রবাসীদের জন্য থানায় প্রবাসী সহায়তা ডেস্ক স্থাপন ও তাদের নিরাপত্তা নিশ্চিতকরণ, হয়রানি প্রতিরোধ এবং পরিবেশ ও যুবসমাজকে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের পূর্ণনিরাপত্তা নিশ্চিতকরণ, শ্রমিকদের শোষণ ও চাঁদাবাজিমুক্ত জীবন, নিরাপদ বাসস্থান, শিক্ষা ও কারিগরী প্রশিক্ষণের ব্যবস্থা করার আশাবাদ ব্যক্ত করেন। প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে পার্ক ও লেক উন্নয়নে কাজ করবো। হিন্দুদের জন্যও লোকনাথ মন্দির, লাঙ্গলবন্দ মন্দিরের উন্নয়ন,পাঁচপীরের দরগা, সোনারগাঁয়ের পানামনগরীসহ অন্যান্য ঐতিহাসিক ও ধর্মীয় স্থানে পর্যটন উন্নয়ন করা এবং সৌদি আরব থেকে ১৫-২০ বিলয়ন মার্কিন ডলার বিনিয়োগ আনার সক্ষমতার কথা উল্লেখ করে বলেন, পরিবেশ নিয়েও কাজ করার ইচ্ছে আছে। আইনশৃঙ্খলার পরিস্থিতির উন্নতি, চাঁদাবাজি ও দূর্নীতি বন্ধ করণ নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন গোলাম মসীহ্। সবশেষে হাতপাখা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান তিনি।



























