১১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

মতলব দক্ষিণে কুকুরের কামড়ে আহত-২০, অধিকাংশই শিশু

রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৫০:০০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / ৭১

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আল-আমিন ভূঁইয়া:

চাঁদপুরের মতলব পৌরসভার ৪নং ওয়ার্ডের চরমুকন্দি এলাকায় একটি পাগলা কুকুরের কামড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অধিকাংশই শিশু হওয়ায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ৩০ জানুয়ারি বিকেল থেকে রাত পর্যন্ত সময়ের মধ্যে চরমুকন্দি এলাকার বিভিন্ন স্থানে একটি পাগলা কুকুর এলোপাতাড়ি আক্রমণ চালায়। এতে শিশু, কিশোর ও প্রাপ্তবয়স্কসহ ২০ জন আহত হন। পরে আহতদের দ্রুত মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আহতদের মধ্যে রয়েছেন, চরমুকন্দি মহল্লার রাফি (৭), ফরহাদ (৮), আশরাফুল (৬), শান্ত (৬), হোসাইন (৬), নাফিজা আক্তার (১২), অর্পণ (৬), জাহিদ (২৬), নবীর (২২), হোসাইন (৩), আমির হামজা (৭), জিহানা (৮), জারা (৩) ও শাফায়াত (৫)।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে এলাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পৌরসভা কর্তৃক নিয়মিত কুকুর নিধন কার্যক্রম না থাকায় কুকুরের উপদ্রব দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে মতলব পৌর নির্বাহী কর্মকর্তা মো. ছাইফুর রহমান বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয় দ্রুত যথাযথ কার্যক্রম জোরদার করা হচ্ছে। যাতে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে।

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম রায়হান বলেন, হাসপাতালে কুকুরে কামড়ানো অন্তত ২০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আমাদের হাসপাতালে কুকুরের কামড়ের ভ্যাকসিন নেই। জেলা সদর হাসপাতালে রোগীদের যেতে বলা হয়েছে।

মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) কেএম ইশমাম বলেন, কুকুরের কামড়ে আহত হয়েছে শুনেছি। এ ব্যপারে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

মতলব দক্ষিণে কুকুরের কামড়ে আহত-২০, অধিকাংশই শিশু

আপডেট সময় : ০৯:৫০:০০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬