০১:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

টাকার জন্য কোন সন্ত্রাসীর কাছে নত হবেন না : মান্নান

রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:৪৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • / ৮০

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ধানের শীষে ভোট চেয়ে বলেছেন, আপনারা পাঁচশত টাকা, এক হাজার টাকা, দুই হাজার টাকার জন্য কোন সন্ত্রাসীর কাছে নত হবেন না। ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে।

গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় ধানের শীষের নির্বাচনী গণসংযোগ শেষে পথসভায় তিনি এ কথা বলেন।

আজহারুল ইসলাম মান্নান বলেন, আমি বিগত দিনে যে প্রতিশ্রতি দিয়েছিলাম, আমি যদি সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জের এমপি হতে পারি তাহলে এই সিদ্ধিরগঞ্জে কোন বেকারত্ব থাকবে না। সিদ্ধিরগঞ্জের মা-বোনদের দাবী ছিল গ্যাসের, এই গ্যাসের সমস্যাও থাকবে না। বিগত আওয়ামীলীগ সরকার সংসদে আইন পাশ করিয়ে বাসা-বাড়ীতে গ্যাস বন্ধ করে দিয়েছিল। আমরা ক্ষমতায় গেলে সেই আইন বাতিল করে সবার ঘরে গ্যাসের ব্যবস্থা করা হবে। সিদ্ধিরগঞ্জে একটি হাসপাতাল করা হবে এবং একটি ইউনিভার্সিটি করার চেষ্টা করব। বিভিন্ন এলাকায় ঈদগাহ এবং কবরস্থান নেই। আমরা সেগুলোও করার চেষ্টা করব।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকনের সার্বিক তত্ত্বাবধানে উক্ত নির্বাচনী গণসংযোগে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৩ আসনের সিদ্ধিরগঞ্জের ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, সদস্য সচিব মমিনুর রহমান বাবু, যুগ্ম আহ্বায়ক শাহীন আহম্মেদ, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, যুগ্ম আহ্বায়ক শেখ অপু, সদস্য আরমান, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এসএম আসলাম, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল, মহানগর মহিলা দলের সভাপতি আয়েশা আক্তার দিনা, নাসিক ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ডিএইচ বাবুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, সাবেক সভাপতি সামছুদ্দিন শেখ, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, সদস্য সচিব রেদোয়ান হোসেন পাপ্পু, থানা কৃষক দলের আহ্বায়ক জসিম উদ্দিন ও সদস্য সচিব সোহেল রহমান সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী প্রমূখ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

টাকার জন্য কোন সন্ত্রাসীর কাছে নত হবেন না : মান্নান

আপডেট সময় : ০৮:৪৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬