খেলা হবে ঘোষণা দিয়ে না খেলেই পালিয়ে গেলেন শামীম ওসমান : মান্নান
- আপডেট সময় : ০৭:২২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
- / ৮৯

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানকে উদ্দেশ্য করে নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেন, খেলা হবে ঘোষণা দিয়ে না খেলেই দেশ ছেড়ে পালিয়ে গেছেন শামীম ওসমান। শামীম ওসমান নারায়ণগঞ্জের আতঙ্ক ছিলেন, তাই তাকে গডফাদার হিসেবে চিহ্নিত করা হয়েছে। সাহস থাকলে এখন মাঠে এসে জনগণের সাথে মোকাবেলা করুন। সাধারণ জনগণ আপনাদেরকে প্রতিহত করবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) বিকেলে সিদ্ধিরগঞ্জের ৯নং ওয়ার্ডের জালকুড়ি এলাকা নির্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে সিদ্ধিরগঞ্জে কোন সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ, ভূমিদস্যু থাকবেনা। সিদ্ধিরগঞ্জে একটি আধুনিক হাসপাতাল, একটি স্কুল এবং একটি বিশ্বব্যিালয় গড়ে তোলা হবে যেন এলাকার শিক্ষার্থীদের ঢাকায় যেয়ে লেখাপড়া করতে না হয়।
সিদ্ধিরগঞ্জের নাসিক ৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি বাবুল প্রধানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রাকিবুল দেওয়ান ও ৯নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধানের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মাসুদুর রহমান মাসুদ, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী নুরুন নাহার, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আয়েশা আক্তার দিনা, সোনারগাঁও উপজেলা বিএনপির সদস্য বিএম ডালিম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ইমাম হোসেন বাদল, নাসিক নাসিক ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইস্রাফিল প্রধান, ৯নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি দেলোয়ার হোসেন, আলাল প্রধান, জাকির হোসেন, মাইনুদ্দিন, আল আমিন, শাহীন প্রধান, আমির হোসেন, রাকিব প্রধান, জাকির সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
পরে তিনি সিদ্ধিরগঞ্জের নাসিক নাসিক ৯নং ওয়ার্ডের জালকুড়ি উত্তরপাড়া, জালকুড়ি মধ্যে পারা, কড়াইতলা, নাইনতারপাড়, তালতলা, জালকুড়ি দক্ষিণপাড়াসহ বিভিন্ন এলাকায় ভোট প্রার্থনা করে গণ সংযোগ করেন। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে নারী ভোটাররা আজহার“ল ইসলাম মান্নানকে ফুলের পাপড়ি ছিটিয়ে স্বাগত জানান।
এরআগে জালকুড়ীতে সুলতানুল আউলিয়া হরযত মাওলানা হাফেজ শফিউদ্দিন (পাখা) শাহ (র:) এর মাজার শরীফ নির্বাচনীয় সভায় বক্তব্য নারায়ণগঞ্জ-৩ আসনে দলটির প্রার্থী মো. আজহারুল ইসলাম মান্নান।



























