মান্নানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড বিএনপির গনসংযোগ
- আপডেট সময় : ০৮:২৮:১২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
- / ১৯২

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে সিদ্ধিরগঞ্জের ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) বিকালে সিদ্ধিরগঞ্জের কদমতলী কলেজপাড়া এলাকায় এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
নাসিক ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মিয়ার সার্বিক সহযোগিতায় উক্ত গনসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোশাররফ হোসেন ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মোল্লা মোহাম্মদ শাখাওয়াত হোসেন, ৭নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান প্রিন্স, যুগ্ম-সম্পাদক মাসুদ মাস্টার, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সদস্য গাজী শফিকুল ইসলাম মিন্টু, নাসিক ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ মালি, শাহ আলম, জসিম, বুলবুল, ছাত্রদল নেতা নয়ন, শাওন, তপন, মুক্তার, দেলা, স্বপন, মাসুদ ও রিংকু প্রমূখ।



























