দীর্ঘদিন যাবৎ ধর্মীয় আলোচক হিসেবে ইসলাম প্রচার করে যাচ্ছেন ডা: এন আই ফারুকী
- আপডেট সময় : ১১:৫৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / ১৮৭

বাগেরহাট প্রতিনিধিঃ
দীর্ঘ দিন যাবৎ ইসলামিক আলোচক (Islamic Scholar) হিসেবে ধর্মীয় আলোচনা করে যাচ্ছেন ডা: নজরুল ইসলাম ফারুকী।
চিকিৎসা সেবার পাশাপাশি দীর্ঘ ১০ বছর যাবৎ নিরালস ভাবে ইসলাম প্রচারের কাজ করে যাচ্চেন।
ডা: নজরুল ইসলাম ফারুকী বাগেরহাটের মোরেলগঞ্জের আর এম আধুনিক হাসপাতাল এর সিইও হিসেবে কর্মরত আছেন। তিনি এর আগে দেশের বিভিন্ন জায়গা সহ দীর্ঘ ৩০ বৎসর যাবৎ সুনামের সাথে চিকিৎসা সেবা প্রাদান করে আসছেন।
একদিকে মানবিক চিকিৎসক অন্যদিকে ইসলামিক আলোচক (Islamic Scholar) হিসেবে ইসলামের প্রচারে অগ্রনী ভুমিকা রেখে আসছেন এবং সমাজের অসহায়ে-সুবিধা বঞ্চিতদের ও ধর্মীয় কাজের পাশে দাড়িয়ে মানবিকতার হাত বাড়িয়ে দিয়ে দৃষ্টান্ত সৃষ্টি করেছেন।
একজন চিকিৎসক হয়েও ইসলামিক আলোচক (Islamic Scholar) হিসেবে কাজ করায় লোকমুখে অনেকেই তাকে ইসলামের দা ই বা দ্বীনি খেদমতদারও বলে থাকেন অনেকে।
তার এই কৃতৃত্বের জন্য পেয়েছেন দেশ ও দেশের বাহির থেকে একাধিক গুণী সম্মাননা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের ঝড়।



























