০৬:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

সিদ্ধিরগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া

রিপোর্টার
  • আপডেট সময় : ১১:৫৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • / ১২৯

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

সিদ্ধিরগঞ্জের ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস সিকদারের আয়োজনে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম, দোয়া, মিলাদ মাহফিল ও তবারক বিতরণ করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জের আরামবাগস্থ ১০নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ কোরআন খতম, দোয়া, মিলাদ মাহফিল ও তবারক বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মনির হোসেন, তাজুল ইসলাম তাজু, আব্দুর রাজ্জাক, মামুন, মানিক, শফিক, মফিজ উদ্দিন, দেলোয়ার হোসেনসহ ১০ নং ওয়ার্ডের বিভিন্ন মসজিদের ইমাম ও মাদ্রসার ছাত্ররা।

দোয়া ও মিলাদ মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস সিকদার বলেন, বিএনপির সাবেক তিন, তিন বারের প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গনতন্ত্রের মা, বাংলাদেশের মাটি ও মানুষের নেত্রী, বিএনপির চেয়ারপাসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহতালা তাকে যেন বেহেস্ত নসিব করেন।

তিনি আরো বলেন, গত ৩০ শে ডিসেম্বর আমাদের নেত্রী আমাদের ছেড়ে অনন্তকালে চলে গেছেন, এমন নেত্রী আমরা আর পাব, না। আপনারা দেশনেত্রীর জন্য সবসময় দোয়া করবেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

সিদ্ধিরগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া

আপডেট সময় : ১১:৫৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬