সিদ্ধিরগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া
- আপডেট সময় : ০৮:৫৬:২৭ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
- / ১৪২

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকদলের যুগ্ম-আহ্বায়ক কাজী শাকিল ও ৩নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সম্পাদক সুজন মিয়ার আয়োজনে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া, মিলাদ মাহফিল ও তবারক বিতরণ করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বিকালে সিদ্ধিরগঞ্জের বাঘমারাস্থ ৩নং ওয়ার্ড বিএনপির কার্যালয় প্রঙ্গণে এ দোয়া, মিলাদ মাহফিল ও তবারক বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির অর্থ-বিষয়ক সম্পাদক ছাইফুল ইসলাম ছাদু, ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আল-আমিন, সহ-আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মাসুদ রানা, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রনি, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক ফেরদৌস হোসেন, ৩নং ওয়ার্ড শ্রমিকদলের সহ-সভাপতি আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক ইমরান, ৩নং ওয়ার্ড বিএনপির ধর্ম-বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, রিপন, লিটন, বাঁধন, সুমন, ইমন, রনি, তামিম, জাবেদ, ইয়াছিনসহ আরো অনেকে।
দোয়া ও মিলাদ মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন বলেন, সাবেক তিন, তিন বারের প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গনতন্ত্রের মা, বাংলাদেশের মাটি ও মানুষের নেত্রী, বিএনপির চেয়ারপাসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহতালা তাকে যেন বেহেস্ত নসিব করেন।
তিনি আরো বলেন, গত ৩০ শে ডিসেম্বর আমাদের নেত্রী আমাদের ছেড়ে অনন্তকালে চলে গেছেন, এমন নেত্রী আমরা আর পাব, না। আপনারা দেশনেত্রীর জন্য সবসময় দোয়া করবেন।



























