০৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নোমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার

রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:৩০:০৬ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / ১৩৫

Oplus_16908288

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মতলব উত্তর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. হাসানুজ্জামান নোমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাকে তার স্ব স্ব পদে পুনর্বহাল করা হয়েছে।
সোমবার (০৫ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যুবদলের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হাসানুজ্জামান নোমানকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান নোমান ও প্রত্যাহারকৃত বহিষ্কারাদেশ

এ বিষয়ে হাসানুজ্জামান নোমান বলেন, দলের প্রতি আমার আস্থা ও বিশ্বাস কখনোই কমেনি। ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আমাকে পুনরায় সংগঠনে সক্রিয় হওয়ার সুযোগ দেওয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিশেষভাবে চাঁদপুর-২ আসনের বিএনপির মনোনয়ন প্রাপ্ত ড. মো. জালাল উদ্দিনের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি সবসময় আমার পাশে থেকে সহযোগিতা ও উৎসাহ যুগিয়েছেন। ভবিষ্যতে বিএনপি ও যুবদলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।

উল্লেখ্য, গত ১৩ মে ২০২৪ উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় নির্দেশ অমান্য করে চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচার ও প্রচারণায় অংশগ্রহণ করায় তাকে বহিষ্কার করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নোমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার

আপডেট সময় : ০৩:৩০:০৬ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬