১১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

মতলব উত্তরে রুহামা মডেল একাডেমীর শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:৪৪:২৫ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / ৬৭

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:

শিক্ষা বিস্তারে এক নতুন দিগন্ত উন্মোচন করে যাত্রা শুরু করল রুহুমা মডেল একাডেমী। অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশ এবং শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাসে ‘ওরিয়েন্টেশন ক্লাস’ ও নবীন বরণ অনুষ্ঠানের মাধ্যমে এই পথচলা শুরু হয়।

বুধবার (৩ জানুয়ারী) সকাল ১০ টায় রুহমা মডেল একাডেমি প্রাঙ্গণে বিশিষ্ট সমাজসেবক আঃছাত্তার এর সভাপতিত্বে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সূচনা হয় মেহেদী হাসানের সুমধুর কুরআন তিলাওয়াতের মাধ্যমে। ওরিয়েন্টেশন ক্লাসে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। শিক্ষকরা অত্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশে শিক্ষার্থীদের সাথে পরিচিত হন, যাতে তাদের মনে স্কুলের প্রতি ভীতি দূর হয় এবং শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি হয়।আধুনিক মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং আনন্দদায়ক পাঠদান পদ্ধতির প্রদর্শন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ জাগিয়ে তোলে।

রুহামা মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা সদস্য মোঃ সবুজ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে আমরিকান প্রবাসী ইঞ্জিনিয়ার ইদ্রিস আলী বলেন, শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিত ভূমিকা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার পাশাপাশি আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তারা। বক্তারা আরো বলেন, শিশুদের প্রাথমিক ভিত্তি যদি মজবুত হয়, তাহলে ভবিষ্যতে তারা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে। ধর্ম শিক্ষা যদি তাদের অন্তরে থাকে তাহলে তারা নাস্তিক হবে না।

এই সময় বিষেশ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাহবুবর রহমান, মো বাতেন, ইন্জিনিয়ার নাজির, ইঞ্জিনিয়ার রাসেল, মো রহমতুল্লাহ, আব্দুল হান্নান, মাওলানা আবুল কাশেম।

এছাড়া অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে ক্রিয়েটিভ আইডিয়াল সোসাইটির বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

মতলব উত্তরে রুহামা মডেল একাডেমীর শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন

আপডেট সময় : ০৬:৪৪:২৫ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬