মহান বিজয় দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- আপডেট সময় : ০৭:২৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- / ১১৬

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জের নাসিক ৬নং ওয়ার্ড ছাত্রদলের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার, ৩১ ডিসেম্বর রাতে সিদ্ধিরগঞ্জের এসও রোডস্থ সুস্তারী মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণের আগে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ইনকিলাব মঞ্চের মুখোপাত্র শরীফ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
নাসিক ৬নং ওয়ার্ড ছাত্রদল নেতা সাফওয়ান মাহমুদ আহাদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস,এম,আসলাম, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক শাহ-আলম মানিক, সমাজ সেবক আব্দুস সামাদ, নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল, যুবদল নেতা জহিরুল ইসলাম বাবু, ছাত্রদল নেতা ফারহান, মোহাম্মদ রনিসহ এসও রোড এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ, মসজিদের ইমাম ও মুরুব্বিগণ।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন, মো. আরাফাত, মো. হাসিব, সমাজ, রোহান, রিফাত, মিনহাজ, জাহিদ, বিপ্লব, রিয়াদ, বাবু, ইব্রাহিম, রিশাদ, জিহাদ ও সিহাব।



























