মানুষের প্রত্যাশা পূরনে, উন্নয়নে সুনাম সুখ্যাতি অর্জনে ঐক্যবন্ধ ভাবে আমাদের কাজ করাতে হবে: গিয়াসউদ্দিন
- আপডেট সময় : ০৯:০৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
- / ৩৬৪

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক রেজাউল করিম বলেছেন যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, হাদিকে হত্যা করেছেন এটা দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি, যাতে দেশে নির্বাচন না হয়।
কিন্তুু আল্লাহর রহমতে নির্বাচন হবে, সময় মতো হবে। আমাদেরকে ঐক্যবন্ধ থাকতে হবে, ঐক্যবন্ধ ভাবে আমাদের কাজ করতে হবে, তা না,হলে আমরা কিন্তুু বিজয়ী হতে পারব না। তাই ঐক্যবদ্ধের বিকল্প নাই, আমরা বিএনপি সাথে আছি,বিএনপির সাথে থাবক।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা যে নেত্রীর জন্য দেশে উন্নয়ন করতে পেরেছি, দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছি, দেশের সম্মান অর্জন করতে পেরেছি, সেই নেত্রী আজকে অনেক অসুস্থ আমরা তার জন্য আল্লাহ কাছে দোয়া করি আল্লাহতালা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেন দ্রুত সুস্থ করে দেন।
প্রধান আলোচকের বক্তব্য নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, আমরা এখন নির্বাচনী এলাকা ৩-আসনের অধিবাসী, আমাদের এবং সোনারগাঁয়ের বাগ্য বলি সম্মান বলি আর রাজনীতি করি সব মিলে একাকার হয়ে গেছে, আমরা একজন আরেক জনের সহকর্মী ভাই এবং বন্ধু। এই নির্বাচনী এলাকার মানুষের প্রত্যাশা পূরনে, উন্নয়নে সুনাম সুখ্যাতি অর্জনে ঐক্যবন্ধ ভাবে আমাদের কাজ করাই হবে যথাযথ এবং বিবেচনা সম্মত।
তিনি আরো বলেন, সোনারগাঁয়ে আমি আমার সহকর্মীদেরকে নিয়ে বিভিন্ন এলাকায় সাংগঠনিক কাজ করেছি, নির্বাচনে অংশগ্রহণ করব দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে আমি কাজ করেছি।
অতি অল্প সময়ের মধ্যে সোনারগাঁয়ের মানুষ যে ভালোবাসা আমার প্রতি যে আস্থা এবং বিশ^াস আমি দেখেছি এবং প্রতিকূল অবস্থা মধ্যেও নিজেদের ক্ষতি হবে এমনটা যেনেও আমরা জন্য তারা সাহসিকতার সাথে কাজ করেছে তার জন্য আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ।
গিয়াসউদ্দিন বলেন, আমি দেখেছি সোনারগাঁ এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতৃবৃন্দের মধ্য আট নয়জন মানুষ মনোনয়ন প্রত্যাশী হিসেবে কাজ করেছি। এই কাজ করতে গিয়ে আমাদের সাথে সিদ্ধিরগঞ্জ এবং সোনারগাঁর দলীয় নেতাকর্মীদের সাথে যেমন কথা হয়েছে, তেমনি ভাবে ভোটার এবং সাধারণ মানুষের সাথে আমাদের আলাপ আলোচনা হয়েছে, মানুষ বলেছেন ভোটারা বলেছে, দলীয় নেতাকর্মীরা বলেছে যে আপনারা আমাদের জন্য একটা ব্যবস্থা নিবেন।
সোনারগায়ের ঐতিহ্য আছে বাংলাদেশে না শুধু পৃথিবীর মানুষ সোনারগায়ের ঐতিহ্য সম্পর্কে জানে। বই পুস্তক ও ইতিহাসেও সোনারগায়ের ঐতিহ্য লিপি বন্ধ আছে।
এখান থেকে যাতে করে আপনাদের মধ্য এমন একজন মনোনয়ন পান যার দারা আমরা লজ্জিত হব না, যার মাধ্যমে আমরা সোনারগায়ের এবং সিদ্ধিরগঞ্জের গৌরভ এবং ঐতিহ্য বারিয়ে তুলতে পারব।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলামেরে সভাপতিত্বে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন ও সাংগঠনিক সম্পাদক আকবর হোসেনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ-আলম মুকুল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম,এ,হালিম জুয়েল, সোনারগাঁও থানা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমান, সোনারগাঁও পৌর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক হুমায়ন কবির রফিক, সোনারগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি জি,এম,সাদরিল, রওশন আলী, সেলিম মাহমুদ, ডি,এইচ,বাবুল, এ্যাডঃ মাসুদুজ্জামান মন্টু, যুগ্ম-সম্পাদক কামরুল হাসান শরীফ, দপ্তর সম্পাদক ডাঃ মাসুদ করিম, গণ-শিক্ষা বিষয়ক সম্পাদক মহিউদ্দিন সিকদার, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস,এম,আসলাম, জেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব কায়সার রিফাত, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি একে হিরা ও সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রনি প্রমূখ।



























