০১:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

চাঁদপুর-২ আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন ফরম উত্তোলন করলেন বিএম গোলাফ হোসেন

রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:১৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • / ৭৫

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রাপ্ত জেলার যুগ্ম সদস্য সচিব বিএম গোলাফ হোসেন মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে মতলব উত্তর উপজেলা পরিষদ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি’র কাছ থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মাসুম সরকার কাওছার আহমেদ, মতলব উত্তর উপজেলা গণঅধিকার পরিষদের সংগঠক মো. হানিফ এবং মতলব উত্তর উপজেলা যুব অধিকার পরিষদের দপ্তর সম্পাদক মো. আবুল কালাম।

ফরম সংগ্রহ শেষে বিএম গোলাফ হেসেন বলেন, এই আসনের মানুষের অধিকার প্রতিষ্ঠা, উন্নয়ন ও দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনের লক্ষ্যে আমি নির্বাচনে অংশ নিচ্ছি। জনগণই ক্ষমতার মালিক তাদের অধিকার প্রতিষ্ঠায় গণঅধিকার পরিষদ সবসময় রাজপথে ছিল, এবং ভবিষ্যতেও থাকবে।

জনগণের সমর্থন ও ভালোবাসাকে শক্তি হিসেবে সামনে নিয়ে নির্বাচনী মাঠে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বিএম গোলাফ হেসেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

চাঁদপুর-২ আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন ফরম উত্তোলন করলেন বিএম গোলাফ হোসেন

আপডেট সময় : ০৯:১৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫