০৯:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ, আরো ৬০ দিনের জন্য কার্যকর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৩১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • / ৩৮৭

Oplus_131072

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:
জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন এবং তদুর্ধ্ব পদমর্যাদার কমিশন্ড কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবি-তে প্রেষণে নিয়োজিত কর্মকর্তাসহ) স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করেছে।

১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ১২(১) ও ১৭ ধারার আলোকে এ ক্ষমতা অর্পণ করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, উক্ত কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধির ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।

এ ক্ষমতা ১৪ জুলাই ২০২৫ থেকে পরবর্তী ৬০ দিনের জন্য সারাদেশে কার্যকর থাকবে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন।

এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, বাহিনী প্রধান, বিভাগীয় কমিশনার ও জেলা ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট সকলকে চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি, এটি বাংলাদেশ গেজেটে প্রকাশ এবং মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রদর্শনের নির্দেশও দেওয়া হয়েছে।

এই সিদ্ধান্ত সরকারের চলমান নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীর সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ, আরো ৬০ দিনের জন্য কার্যকর

আপডেট সময় : ১২:৩১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫