১০:২৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

সিদ্ধিরগঞ্জে মাদক ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে গ্রেফতার-৮

রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:৪৭:৩০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • / ৩২

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রতিদিনের নিউজ:

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে মাদক কারবারি, ডাকাতির প্রস্তুতি ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলো, মিজানুর রহমান মিজান (২৬), আরমান (৩০), বিল্লাল হোসেন (৩৫), মো. আব্বাছ (৪২), মো. শাহ আলম (৪৪), মো. রোমান হোসেন (৩৫), মো. মাসুদ হাওলাদার (৪৪), মো. মিনহাজুল ইসলাম মিরাজ (৩০)।

গত রবিবার,১৪ জুন দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানা এলাকার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক কারবারিদের হেফাজত থেকে ১০০ পুরিয়া হেরোইন এবং ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ৮ জনের মধ্যে ৫ চিহ্নিত মাদক কারবারি, ১ জন ডাকাতির প্রস্তুতির মামলার এজাহারনামীয় আসামি, ১ জন সিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি, ১ জন নিয়মিত মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

সিদ্ধিরগঞ্জে মাদক ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে গ্রেফতার-৮

আপডেট সময় : ০৮:৪৭:৩০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬