১০:১৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

সিদ্ধিরগঞ্জে সেনা কর্মকর্তার মোবাইল ছিনতাইয়ের চেষ্টা, ছিনতাইকারী আটক

রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:৫৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • / ৩০

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রতিদিনের নিউজ:

সিদ্ধিরগঞ্জে চলন্ত গাড়ি থেকে সেনাবাহিনীর এক কর্মকর্তার মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টাকালে মিনহাজুল হোসেন মীরাজ (২৮) নামে এক ছিনতাইকারীকে আটক করেছেন ওই সেনা কর্মকর্তা।

সোমবার,১৫ জুন দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় জোনাকি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। আটক মীরাজ সিদ্ধিরগঞ্জের মিজমিজি চৌধুরীপাড়া এলাকার আওলাদ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা সেনানিবাসে কর্মরত ক্যাপ্টেন মঈন খান গাড়িযোগে ঢাকা যাচ্ছিলেন। জোনাকি ফিলিং স্টেশনের সামনে তিনি জানালার পাশে বসে ফোনে কথা বলার সময় ছিনতাইকারী মীরাজ তাঁর মোবাইলটি ছিনিয়ে নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় সেনা কর্মকর্তা গাড়ি থেকে নেমে ধাওয়া করে ছিনতাইকারীকে জাপটে ধরেন।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামীম রেজা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে থানা হেফাজতে নেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, সেনা কর্মকর্তার মোবাইল ছিনতাইয়ের চেষ্টার সময় তিনি নিজেই ছিনতাইকারীকে আটকে পুলিশে সোপর্দ করেন। আটককৃত ছিনতাইকারী বর্তমানে থানা হেফাজতে রয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

সিদ্ধিরগঞ্জে সেনা কর্মকর্তার মোবাইল ছিনতাইয়ের চেষ্টা, ছিনতাইকারী আটক

আপডেট সময় : ০৭:৫৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬