১১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মতলব উত্তরে ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ২০ কিশোর গ্যাং সদস্য আটক

রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:৫৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • / ৩০

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মতলব প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের বিশেষ অভিযানে সাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ও ২০ কিশোর গ্যাং সদস্যকে আটক করে মতলব উত্তর থানা পুলিশ। সোমবার (১৫ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসানের সার্বিক দিকনির্দেশনায় সহকারী পুলিশ সুপার( মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব-এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী ও কিশোর গ্যাং প্রতিরোধে অভিযান পরিচালনা করে। অভিযানে ২৭০ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন: নির্মল চন্দ্র দাস, মোহাম্মদ রিয়াদ হোসেন গাজী,সোহরাব রারী,মো. সবির হোসেন, সাদ্দাম, প্রান্ত ও মোহাম্মদ মাসুদ। এছাড়াও কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত ২০ সদস্যকে আটক করা হয়।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সহকারী পুলিশ সুপার( মতলব সার্কে) জাবীর হুসনাইন সানীব বলেন, অপরাধ করে কেউ পার পাবে না। অপরাধ নির্মুলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

মতলব উত্তরে ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ২০ কিশোর গ্যাং সদস্য আটক

আপডেট সময় : ০৫:৫৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬