১০:২২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

মতলব দক্ষিণে ১০ মামলার আসামিসহ গ্রেপ্তার-২, ইয়াবা-গাঁজা উদ্ধার

রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:৪১:১৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / ২২

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ১০ মামলার আসামি জহিরুল ইসলাম(৪৫) এবং ৩ মামলার আসামি সুমন সওদাগর(৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন ) মধ্যরাতে উপজেলার মোবারকদী ও চরমুকুন্দী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।

মো. জহিরুল ইসলাম চাঁদপুর সদর থানার বিষ্ণুপুর ইউনিয়নের ধনপদ্দি গ্রামের কেরামত আলী প্রধানীয়ার ছেলে,মো. সুমন সওদাগর মতলব পৌরসভার চরমুকুন্দী এলাকার মো. ফরিদ সওদাগরের ছেলে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ(ওসি) হাফিজুর রহমান মানিক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মতলব দক্ষিণ থানার ওসি হাফিজুর রহমান মানিকের দিকনির্দেশনা এসআই মো. ইউনুছ মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মোবারকদী এলাকার বায়তুল মামুর জামে মসজিদের মাঠ থেকে ইয়াবাসহ মো. জহিরুল ইসলাম কে গ্রেপ্তার করে। পুলিশ আরও জানায়, আসামি মো. জহিরুল ইসলামের বিরুদ্ধে ৭টি মাদক মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলো।

এদিকে একইদিন এসআই সুজিত চন্দ্র দে সঙ্গীয় ফোর্স নিয়ে মতলব দক্ষিণ উপজেলার চরমুকুন্দী এলাকার সওদাগর বাড়ি থেকে সুমন সওদাগর(৩২)কে গাঁজাসহ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ৩টি মাদক মামলা রয়েছে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ মামলার আসামি জহিরুল ইসলাম এবং ৩ মামলার আসামি সুমন সওদাগরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

মতলব দক্ষিণে ১০ মামলার আসামিসহ গ্রেপ্তার-২, ইয়াবা-গাঁজা উদ্ধার

আপডেট সময় : ০৮:৪১:১৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬