০৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সিঙ্গেল ইউজ প্লাস্টিক পণ্য নিষিদ্ধে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা

মমিনুল ইসলাম
  • আপডেট সময় : ০৯:২৮:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • / ২১৮

Oplus_131072

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিঙ্গেল ইউজ প্লাস্টিক পণ্যের ব্যবহার রোধে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে দেশের সকল প্রাথমিক শিক্ষা দপ্তর ও প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

৯ জুলাই ২০২৫ তারিখে জারিকৃত এক অফিস আদেশে (স্মারক নম্বর- ৩৮.০১.০০০০.১০৭.১৮.০০৩.২২.১৩৯৪) জানানো হয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পৃথক স্মারক অনুযায়ী সরকার প্রথম ধাপে স্ট্রো (Straw), স্টিরার (Stirrer) ও কটন বাড (Cotton Bud) এই তিনটি সিঙ্গেল ইউজ প্লাস্টিক পণ্যের ব্যবহার ০১ জুন ২০২৫ থেকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে।

এই নিষেধাজ্ঞার আলোকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সকল বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা/থানা শিক্ষা অফিসার, পিটিআই সুপারিনটেনডেন্ট, ইউআরসি ও টিআরসি ইনস্ট্রাক্টরদের অধীনস্থ সকল দপ্তর ও প্রতিষ্ঠানকে বিষয়টি অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়, পরিবেশ সংরক্ষণে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

এতে আরও উল্লেখ করা হয়, পরিবেশবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থী, শিক্ষক এবং সংশ্লিষ্ট সকলকে সচেতন করতে হবে এবং সরকারি নিষেধাজ্ঞা কঠোরভাবে অনুসরণ করতে হবে।

সরকারের এই পদক্ষেপ দেশের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

সিঙ্গেল ইউজ প্লাস্টিক পণ্য নিষিদ্ধে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা

আপডেট সময় : ০৯:২৮:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫