০৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
বর্ষণে প্লাবিত ফেনী-নোয়াখালী

কুমিল্লা শিক্ষাবোর্ডের ১০ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত

মমিনুল ইসলাম
  • আপডেট সময় : ০৮:৪৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • / ২২৮

Oplus_131072

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

অতিবর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে ফেনী ও নোয়াখালীর বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে আগামী ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাকৃতিক দুর্যোগের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা ও পরীক্ষায় অংশগ্রহণের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, ১৩ জুলাই ২০২৫ থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষাসমূহ যথারীতি চলবে।

পরীক্ষা স্থগিত সংক্রান্ত এ আদেশের অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও এবং পরীক্ষাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে প্রেরণ করা হয়েছে।

পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে বোর্ডের ওয়েবসাইটে (www.comillaboard.gov.bd) বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে জানায় বোর্ড কর্তৃপক্ষ।

শিক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত যেকোনো আপডেট নিয়মিত বোর্ডের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে জানার পরামর্শ দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

বর্ষণে প্লাবিত ফেনী-নোয়াখালী

কুমিল্লা শিক্ষাবোর্ডের ১০ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত

আপডেট সময় : ০৮:৪৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫