সিদ্ধিরগঞ্জে তরুণ দলের সমাবেশে মন্টু ও মহিউদ্দিনের নেতৃত্বে ৯নং ওয়ার্ড বিএনপির যোগদান
- আপডেট সময় : ০৮:৫৯:২৮ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
- / ১৯৪

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের উদ্যোগে সন্ত্রাস, নৈরাজ্য, দুর্নীতি ও চাঁদাবাজীর বিরুদ্ধে আয়োজিত গণ সমাবেশে জালকুড়ি ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদুজ্জামান মন্টু ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিকদারের নেতৃত্বে মিছিল নিয়ে যোগদান করেছে নেতাকর্মীরা।
সোমবার (৭ অক্টোবর) বিকালে নাসিক ৯নং ওয়ার্ডের জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজ খেলার মাঠ থেকে মিছিল সহকারে ৪নং ওয়ার্ডের হাজী ফজলুল হক স্কুল মাঠে গণ সমাবেশে নেতাকর্মীদেরা উৎসবমূখর পরিবেশে যোগদান করেন।
উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম-সম্পাদক কামরুল হাসান শরীফ, সদস্য ইউছুফ মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক সজিব, আনোয়ার হোসেন, লোকমান হোসেন, শাহজাহান, জাহাঙ্গীর আলম প্রধান, আরিফ সাউদ, মোক্তার হোসেন ও তুহিন প্রমূখ।


























