০৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে দাবিকৃত চাঁদা না দেয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি

রিপোর্টার
  • আপডেট সময় : ১১:১০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / ৬০

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

সিদ্ধিরগঞ্জে দাবিকৃত দেড় কোটি টাকা চাঁদা না দেয়ায় জোর পূর্বক জমি দখলের চেষ্টায় সাইনবোর্ড লাগানোসহ জমির মালিককে প্রাণ নাশের হুমকির ঘটনা ঘটেছে। নাসিক ৩ নং ওয়ার্ডের সানারপাড় সোনামিয়া মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে ভুক্তভোগী মো. শাহ জাহান বাচ্চু (৬০) বাদী হয়ে এ ঘটনায় ৩৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে অভিযুক্ত করে দাখিল করা সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এদিকে দেড় কোটি টাকা চাঁদা দাবি ও প্রাননাশের হুমকি বিষয়টি নিয়ে এলাকায় বেশচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অন্যদিক বিরাজ করছে আতংক। যে কোনো সময় বড় ধরণের নাশকতার আশংকও প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দা ।

তবে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বলছে, অপরাধীদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থ্ ানেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। কাউকেই ছাড় দেয়া হবেনা। তদন্তে যারা দোষী প্রমানিত হবে তাদের বিরুদ্ধেইন ব্যবস্থা নেয়া হবে।

অভিযোগ সূত্রে জানাগেছে, অভিযোগ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার পূর্ব সানারপাড় সোনামিয়া মার্কেট এলাকায় ৭৫ শতাংশ জমি বিগত তিন বছর আগে ক্রয় করেন মোঃ শাহ জাহান বাচ্চু ও তাঁর ৯ জন সহযোগী। ক্রয়সূত্রে মালিক হয়ে তারা চারপাশে সীমানা প্রাচীর (বাউন্ডারি ওয়াল) নির্মাণ করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন।

দীর্ঘদিন ধরে একটি ভুমিদস্যু চক্র উক্ত জমিটি ওয়ারিশসূত্রে দাবি করে দখলের পাঁয়তারা চালিয়ে আসছিল। তে ক্রয় সূত্রে জমির মালিকগণ বাধা দিলে তারা দেড় কোটি টাকা চাঁদা দাবি করে এবং চাঁদা না দিলে বিভিন্ন সময় খুন-জখমের হুমকি দেয়।

গত রবিবার ১২টার দিকে আতাউর রহমান সরকার, মাঈনুল ইসলাম, সামছুদ্দিনসহ অভিযুক্ত ৩৪ জন ও অজ্ঞাতনামা আরও ১৫-২০ জন বেআইনিভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উক্ত জমিতে অনধিকার প্রবেশ করে। তারা জমিটি দখলের উদ্দেশ্যে সেখানে নিজেদের নামীয় সাইনবোর্ড টাঙিয়ে দেয়।

সংবাদ পেয়ে জমির মালিকেরা ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে অভিযুক্তরা পুনরায় চাঁদা দাবি করে এবং গালিগালাজ শুরু করে। একপর্যায়ে বিবাদীরা উপস্থিত জমির মালিকদের মারধর করতে উদ্যত হয়।

পরে চাঁদা না দিয়ে জমিতে কোনো প্রকার নির্মাণ কাজ করলে বা আইনগত ব্যবস্থা নিলে মিথ্যা মামলায় হয়রানিসহ সুযোগ বুঝে খুন করে লাশ গুম করে ফেলার হুমকি দিয়ে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে।

ভুক্তভোগী মো. শাহ জাহান বাচ্চু বলেন, আমরা বৈধভাবে জমি ক্রয় করে সীমানা প্রাচীর দিয়ে ভোগদখল করছি। কিন্তু অভিযুক্তরা বেআইনিভাবে জমি দখলের চক্রান্ত করছে এবং আমাদের কাছে বিপুল অংকের চাঁদা দাবি করছে। টাকা না দিলে আমাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আমরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

অভিযুক্ত আতাউর রহমান সরকার বলেন, আমি অসুস্থ মানুষ আমি তো ঐ জায়গাতেই যায়নি যারা ওয়ারিশ সূত্রে মালিক তারাই সাইনবোর্ড টানিয়েছে। চাঁদা দাবির বিষয়টি সঠিক নয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিদ্ধিরগঞ্জে দাবিকৃত চাঁদা না দেয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি

আপডেট সময় : ১১:১০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬