সিদ্ধিরগঞ্জে যুবদল নেতা শাকিলের উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ০৫:৩৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / ৪৫

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সনাতন ধর্মাবলম্বী অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য ও সাবেক ছাত্রদল নেতা মাকসুদুর রহমান শাকিল।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১০ নম্বর ওয়ার্ডের গোদনাইল আরামবাগ এলাকায় এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য মাকসুদুর রহমান শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রী শ্রী শীতলা মায়ের মন্দিরের সভাপতি স্বদেশ চক্রবর্তী। ২ নম্বর ঢাকেশ্বরী দেব মন্দিরের সাধারণ সম্পাদক মাধব চন্দ্র দাস, চিত্র রঞ্জন স্কুলের শিক্ষক মনিরুজ্জামান পাটওয়ারী ও লক্ষ্মীনারায়ণ স্কুলের শিক্ষক সঞ্জয় কুমার দত্ত।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. নিলয়, ইবনে ইউসুফ চমক, শেখ হাবিব, মাহাবুব হাসান, আকাশ ও রবিন দাস।
উপহার সামগ্রী বিতরণকালে মাকসুদুর রহমান শাকিল বলেন, “আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সবসময় বলতেন, সংখ্যালঘু বলতে কিছু নেই। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও পাহাড়ি—আমরা সবাই সমান এবং সবার সমান অধিকার রয়েছে। তাই আমরা সবাই পাশাপাশি ভাই ভাইয়ের মতো মিলেমিশে থাকব। আপনাদের পাশে আমরা থাকব, আপনারাও আমাদের পাশে থাকবেন। এ দেশ আমাদের সবার।”
তিনি আরও বলেন, “গত নির্বাচনে আপনারা ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করেছেন। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় আপনাদের পাশে আছেন। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহম্মেদও আপনাদের পাশে রয়েছেন। আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আপনাদের সহযোগিতায় সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।”



















