০৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

মতলব উত্তরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:০১:১৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ৪৪

মমিনুল ইসলাম:

‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তরে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং ২৬টি ইভেন্টে অংশ নেওয়া প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য মো. আলমগীর সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সহসভাপতি এস এম জাহাঙ্গীর আলম, জেলা যুবদলের সহসভাপতি খায়রুল হাসান বেনু, ধনাগোদা স্কুলের প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারুকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, লুধুয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জাকির হোসেন এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলামসহ অনেকে।

প্রধান বক্তার বক্তব্যে মো. আলমগীর সরকার বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয়। তিনি খেলাধুলার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেছেন। খেলাধুলা শুধু শারীরিক ও মানসিক বিকাশের মাধ্যম নয়, তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করারও অন্যতম মাধ্যম বলে তিনি বিশ্বাস করতেন।

তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও উৎসাহিত করতে হবে। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষার্থীরা কেন বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, তা খুঁজে বের করে তাদের সঠিক পথে পরিচালিত করতে হবে।

আলমগীর সরকার বলেন, আজকের শিক্ষার্থীরা যদি সুশিক্ষায় শিক্ষিত না হয়, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। তাই শিক্ষক ও অভিভাবকদের শিক্ষার্থীদের প্রতি আরও দায়িত্বশীল হতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার পাওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকরা জানান, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত খেলাধুলার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মতলব উত্তরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আপডেট সময় : ০৯:০১:১৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬