০৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

এমপি মান্নানের সুস্থতা কামনায় বিএনপি নেতা রওশান আলীর আয়োজনে মিলাদ ও দোয়া

রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:৫৭:০৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ৭০

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রওশন আলীর আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বাদ আছর সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের মিজমিজি বাতানপাড়া ক্যানেল পাড় এলাকায় এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় এমপি আজহারুল ইসলাম মান্নানের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম,এ,হালিম জুয়েল, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম, ১নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সম্পাদক আফজাল হোসেন, মফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রোমান হোসেন, আব্দুল কাদির ও সিদ্ধিরগঞ্জ থানা মৎসজীবী দলের সহ-সভাপতি জনি হোসেনসহ আরো অনেকে।
মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় রওশন আলী চেয়ারম্যান বলেন, আপনারা আমাদের নারায়ণগঞ্জ ৩-আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের জন্য দোয়া করবেন আল্লাহতালা তাকে যেন দ্রুত সুস্থ করে দেন।

তিনি আরো বলেন আমাদের এমপি আজহারুল ইসলাম মান্নান অনেক ভালো মনের মানুষ। আপনারা তার জন্য বেশি বেশি দোয়া করবেন তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং এলাকার উন্নয়নে কাজ করতে পারেন।

এমপি মান্নানের সুস্থতা কামনায় বিএনপি নেতা রওশান আলীর আয়োজনে মিলাদ ও দোয়া

আপডেট সময় : ০৮:৫৭:০৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬